|
ভূরুঙ্গামারীতে তরুণীদের আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়াতে ‘গার্লস টক’ অনুষ্ঠিত
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে তরুণীদের আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়াতে ‘গার্লস টক’ অনুষ্ঠিত সোমবার (৯ মার্চ) উপজেলা হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় ‘স্পেস টু লিড’ প্রকল্পের আওতায় আসমানী ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং সুইডেন সরকার ও সিডা’র অর্থায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রাণী। প্যানেল আলোচনায় অংশ নেন সফল নারী উদ্যোক্তা সেলিনা সুইটি, বিভাগীয় পর্যায়ের জয়িতা লাবিবা, উপজেলা যুব ফোরামের সম্পাদক বেলাল হোসেন, জাতীয় পর্যায়ে বিভিন্ন এনজিও ও আইএনজিওর সঙ্গে কাজের অভিজ্ঞতাসম্পন্ন স্বেচ্ছাসেবী অনন্যা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেহেজাবিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএইচডি গবেষক ফিরোজ রহমান, আসমানী ফাউন্ডেশনের আইটি অ্যান্ড কমিউনিকেশন অফিসার কামরুজ্জামান শাওন এবং পরিবেশ লিড রাজু ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আলোচনায় বক্তারা তরুণ প্রজন্মের শিক্ষা, নেতৃত্ব বিকাশ, উদ্যোক্তা হওয়ার সুযোগ এবং সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের শুধু একাডেমিক পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না। বেশি বেশি বই পড়তে হবে, নতুন বিষয় জানতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে দক্ষ করে তুলতে হবে।” নারী উদ্যোক্তারা বলেন, পড়াশোনা শুধু চাকরির জন্য নয়; বরং আত্মবিশ্বাস ও দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, গ্রামের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে যেতে হলে নিয়মিত পড়াশোনা, নতুন তথ্য জানার আগ্রহ এবং বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা জরুরি। সামাজিক উন্নয়নকর্মী অনন্যা বলেন, পড়াশোনার পাশাপাশি তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত হওয়া প্রয়োজন। এতে নেতৃত্বগুণ বিকাশের পাশাপাশি সমাজে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পায় এবং নারীর প্রতি বৈষম্য দূর করতে সম্মিলিত উদ্যোগ নেওয়া সহজ হয়। অনুষ্ঠানে প্রায় ৭০ জন কিশোর-কিশোরী, যুবক ও যুব নারী অংশগ্রহণ করেন। পরে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা প্যানেল সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসমানী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ‘স্পেস টু লিড’ প্রকল্পের সমন্বয়কারী শিরিন আক্তার আশা। সমাপনী বক্তব্যে তিনি বলেন, “আমাদের স্বপ্ন সব সময় পরিবর্তনশীল। তাই আসমানী ফাউন্ডেশন বিশ্বাস করে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই এবং স্বপ্নপূরণে এগিয়ে আসি।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
