ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩
নারীর ক্ষমতায়নেই সমাজের অগ্রগতি বাঘাইছড়িতে নারী দিবসের আলোচনা সভায় বক্তারা
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি
প্রকাশ: Sunday, 8 March, 2026, 6:27 PM

নারীর ক্ষমতায়নেই সমাজের অগ্রগতি বাঘাইছড়িতে নারী দিবসের আলোচনা সভায় বক্তারা

নারীর ক্ষমতায়নেই সমাজের অগ্রগতি বাঘাইছড়িতে নারী দিবসের আলোচনা সভায় বক্তারা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে এ সভার আয়োজন করা হয়।

রবিবার (৮ মার্চ) বাঘাইছড়ি উপজেলার কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক আমেনা মারজান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা নূর আলম, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ মীর কামাল হোসেন, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মো. আফসার উদ্দিন, বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিশনার বিনা প্রভা চাকমা এবং চট্টগ্রাম অঞ্চল থেকে আগত রিজিয়ন রেঞ্জার ইসামা।

নারীর ক্ষমতায়নেই সমাজের অগ্রগতি বাঘাইছড়িতে নারী দিবসের আলোচনা সভায় বক্তারা

নারীর ক্ষমতায়নেই সমাজের অগ্রগতি বাঘাইছড়িতে নারী দিবসের আলোচনা সভায় বক্তারা

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের সদস্য, প্রাথমিক বিদ্যালয়ের ‘হলদে পাখি’ সদস্য এবং শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের অবদান ও কৃতিত্ব তুলে ধরে বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সমাজের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ নিজেদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখছেন।

বক্তারা আরও বলেন, নারীদের প্রতি সহিংসতা, বৈষম্য ও সামাজিক প্রতিবন্ধকতা দূর করতে সবাইকে সচেতন হতে হবে। নারী-পুরুষের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। আন্তর্জাতিক নারী দিবস শুধু উদযাপনের দিন নয়, বরং নারীর অধিকার, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ দিন।

নারীর ক্ষমতায়নেই সমাজের অগ্রগতি বাঘাইছড়িতে নারী দিবসের আলোচনা সভায় বক্তারা

নারীর ক্ষমতায়নেই সমাজের অগ্রগতি বাঘাইছড়িতে নারী দিবসের আলোচনা সভায় বক্তারা

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, “নারী এই সমাজের অর্ধেক অংশ। তাই নারীর অংশগ্রহণ ছাড়া কোনো সমাজ বা দেশ কখনো উন্নতির দিকে অগ্রসর হতে পারে না। উন্নত সমাজ ও রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, বর্তমান সময়ে নারীরা প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, প্রযুক্তি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করছেন, যা সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০২৫ সালে অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব অর্জনকারী চারজন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status