ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩
নোরার বিরুদ্ধে ৩ কোটি রুপির মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 September, 2026, 11:03 AM

নোরার বিরুদ্ধে ৩ কোটি রুপির মামলা

নোরার বিরুদ্ধে ৩ কোটি রুপির মামলা

উড়োজাহাজে ভ্রমণের সময় ধারণ করা একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছিলেন ভারতীয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। সেখানে বিমানের আকৃতি নিয়ে করা তার মন্তব্য কেন্দ্র করেই এবার আদালতের দ্বারস্থ হয়েছে একটি ভারতীয় এভিয়েশন কোম্পানি। নোরার বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা করেছে ডিউনস এভিয়েশন।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ডিউনস এভিয়েশনের সেসনা সাইটেশন সিজে টু উড়োজাহাজে ভ্রমণ করছিলেন নোরা। যাত্রাপথে বিমানের ভেতরের কিছু দৃশ্য ধারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। উড়োজাহাজটিকে দেখতে অনেকটা ছোট খেলনা বিমানের মতো মন্তব্য করার পাশাপাশি নোরা সেটিকে ‘লেগো এয়ারপ্লেন’ বলেও উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ মন্তব্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে ডিউনস এভিয়েশনের।

ডিউনস এভিয়েশনের ভাষ্য অনুযায়ী, নোরার ভিডিও প্রকাশের পর প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি তাদের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমে গেছে বলে দাবি করেছে কোম্পানিটি। একই সময়ে ফ্লাইট বাতিলের হারও বেড়েছে বলে অভিযোগ তাদের।

এ ক্ষতির জন্যই নোরার কাছে ৩ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছে ডিউনস এভিয়েশন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status