লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানা নতুন ভবন উদ্বোধন করলেন পুলিশের আইজিপি
মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর
প্রকাশ: Thursday, 7 March, 2019, 5:02 PM
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানা নতুন ভবন উদ্বোধন করলেন পুলিশের আইজিপি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার নতুন ভবণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে নব নির্মিত ভবনটি উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী পি.পি.এম (বার)।
পরে নব নির্মিত থানা ভবনের হলরুমে জেলা পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশের আইজিপি।
এ সময় আইজিপি পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, থানা হল জনসাধারণের সেবা কেন্দ্র, তিনি থানায় আগত আইনী সাহায্য প্রার্থীদের সেবা করার কঠোর নির্দেশ প্রদান করেন। তিনি কোন নীরিহ ব্যক্তিকে হয়রানী না করার নির্দেশ দেন।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল কবির, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু প্রমূখ।