ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ির ১২ কক্ষ পুড়ে ছাই
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 8 March, 2026, 4:08 PM

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ির ১২ কক্ষ পুড়ে ছাই

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ির ১২ কক্ষ পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির ১২টি কক্ষ পুড়ে গেছে। শনিবার (৭ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকায় মো. বিল্লাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির একটি কক্ষের বাসিন্দারা বাইরে ছিলেন। এ সময় ঘরের ভেতরে আগুন দেখতে পেয়ে দ্রুত এসে ওই কক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে এর মধ্যেই আগুন দ্রুত পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।

অন্য কক্ষগুলো তালাবদ্ধ থাকায় স্থানীয় লোকজন ঘরের চাল খুলে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতার কারণে তারা নিজেরা তা নিয়ন্ত্রণে আনতে পারেননি।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বিল্লাল হোসেনের ছেলে মো. শিপন জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে বাড়ির ১২টি কক্ষের সবকিছু পুড়ে যায়। এসব কক্ষ বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া ছিল।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ( উপ-পরিচালক মামুন) জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status