ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,অবৈধ তেল মজুদে ব্যবসায়ীকে জরিমানা
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Sunday, 8 March, 2026, 4:04 PM

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,অবৈধ তেল মজুদে ব্যবসায়ীকে জরিমানা

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,অবৈধ তেল মজুদে ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা-এ অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন-এর বালাহাট বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন। অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার দায়ে উপজেলার কুরুষা ফেরুষে গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে ব্যবসায়ী রশিদুল হককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালাহাট বাজারের একটি দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দোকানটি বন্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তল্লাশি চালিয়ে দোকানের ভেতরে জ্বালানি তেল মজুদ রাখার বিষয়টি নিশ্চিত হওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীর কাছে জ্বালানি তেল মজুদের বৈধ কাগজপত্র ও অনুমোদনপত্র চাওয়া হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। ফলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে পেট্রোলিয়াম আইন ১৯৩৪-এর ২৩ ধারা অনুযায়ী ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, বাজারে জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও কালোবাজারি প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে বাজার তদারকি জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status