ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
স্যানফোর্স ইন্টারন্যাশনালের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 March, 2026, 2:23 PM
সর্বশেষ আপডেট: Sunday, 8 March, 2026, 3:28 PM

স্যানফোর্স ইন্টারন্যাশনালের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্যানফোর্স ইন্টারন্যাশনালের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব সমাজের মানুষের কাছে পৌঁছে দিতে স্যানফোর্স ইন্টারন্যাশনালের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার রাজধানীর মিরপুর-১১ নাম্বারে একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এতে প্রধান অতিথি ছিলেন, ঢাকা-১৬ আসনের জামায়াতের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্ণেল আব্দুল বাতেন।  তিনি বলেন, মাহে রমজান আমাদের জন্য শিক্ষা। 

এই শিক্ষার মাধ্যমে সামনে পথ চলাকে নির্ধারন করে। কাজেই রমজানের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। তাই আমাদের সবাইকে তা সারাজীবন ধরে রাখতে হবে। তাহলেই দুনিয়া ও আখেরাতে শান্তি।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সৎ হলে পুরো জাতি বদলে যাবে। তাই আপনাদের দায়িত্ব অনেক বেশি। 

স্যানফোর্স ইন্টারন্যাশনালের পথ চলাকে শুভ কামনা জানিয়ে তিনি বলেন, এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান একজন সৎ ও সাহসী মানুষ।  আমি তার এবং প্রতিষ্ঠানের সাফল্য কামনা করছি।

স্যানফোর্স ইন্টারন্যাশনালের উপদেষ্টা মনজুরুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার মো. ফয়জুল কবীর, আল আরাফা ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল হাই, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাছির উদ্দীন। 
প্রধান বক্তা ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিললসির এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ড. এম কামাল উদ্দিন।
বক্তরা বলেন, রমজান মাস অনেক ফজিলত ও আত্মশুদ্ধির মাস। এ মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। ফলে এই মাসের গুরুত্ব অপরিসীম।  তাই রমজানের গুরুত্বকে কাজে লাগিয়ে আমাদের আগামীর পথ চলাকে সাজাতে হবে। তাহলে আমরা প্রকৃত মোমিন মুসলমান হতে পারবো। 
এসময় তারা স্যানফোর্স ইন্টারন্যাশনালের সাফল্য কামনাসহ প্রতিষ্ঠানের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্যানফোর্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারীরা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান। 

অনুষ্ঠানে স্যানফোর্স ইন্টারন্যাশনালের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

দোয়া মোনাজাত পরিচালনা করেন আল মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি নাঈম নাসারুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ সিদ্দিকুর রহমান।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status