|
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি রোববার (৮ মার্চ) সকাল ১০টার দিকে মহানগরীর বোর্ডবাজার সংলগ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, গত পতিত সরকারের সময় তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়। এমনকি কিছু কর্মকর্তা-কর্মচারীর চাকরিও কেড়ে নেওয়া হয়েছিল। পরে সরকার পতনের পর তারা উচ্চ আদালতের রায়ের মাধ্যমে চাকরিতে পুনর্বহাল হন। তাদের অভিযোগ, আদালতের রায় থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো বিভিন্ন সুবিধা থেকে তাদের বঞ্চিত করে রেখেছে। দীর্ঘ প্রায় ৯ মাস অপেক্ষা করার পর বাধ্য হয়ে তারা অবস্থান কর্মসূচিতে নেমেছেন বলে জানান আন্দোলনকারীরা। ![]() জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি তাদের দাবির মধ্যে রয়েছে— আদালতের রায় অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, বেতন কাঠামো সমন্বয়, আদালতের রায়ের সাংঘর্ষিক বিজ্ঞপ্তি বাতিল, কিছু কর্মকর্তা-কর্মচারীর শাস্তিমূলক বদলি বাতিল, দাবিগুলো আসন্ন ঈদের আগেই বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন, তা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ![]() জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উচ্চমান সহকারী শফিকুল ইসলাম, মিজান, নিম্নমান সহকারী জাকারিয়াসহ কয়েকশ কর্মকর্তা-কর্মচারী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
