ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 March, 2026, 12:57 PM

‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী

‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিকূলতা জয় করে এগিয়ে যাওয়া ছয়জন সাহসী ও সফল নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়েছে। এ বছর বিশেষ সম্মাননাপ্রাপ্তদের তালিকায় ছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ রোববার সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

খালেদা জিয়ার পক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা গ্রহণ করেন তার নাতনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যরিস্টার জাইমা রহমান। নারী শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ হিসেবে খালেদা জিয়াকে এই মরণোত্তর পুরস্কার দেওয়া হয়।

প্রতি বছরের মতো এবারও পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে সমাজের তৃণমূল থেকে উঠে আসা পাঁচজন অদম্য নারীকে এই পুরস্কার দেওয়া হয়েছে। অর্থনৈতিক সাফল্য অর্জন করায় পুরস্কার পেয়েছেন নুরুন নাহার আক্তার। শিক্ষা ও চাকরিক্ষেত্রে অভাবনীয় সাফল্যের জন্য পুরস্কৃত হয়েছেন মোছা. ববিতা খাতুন।


এ ছাড়া সন্তানদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলায় ‘সফল জননী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন করে বাঁচার লড়াইয়ে জয়ী হওয়ায় ‘জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন এই রাষ্ট্রীয় সম্মাননা লাভ করেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে আরও উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ। অদম্য নারীদের এই সংগ্রাম ও সাফল্যের গল্প জনসাধারণের সামনে তুলে ধরা হলে তা নতুন প্রজন্মের নারীদের আত্মবিশ্বাস জোগাতে এবং দেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিকূলতা প্রতিটি নারীর জীবনেই আসে, কিন্তু যারা সাহসের সঙ্গে সেই বাধা ডিঙিয়ে এগিয়ে যেতে পারেন, তারাই সমাজের প্রকৃত আলোকবর্তিকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status