ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
নাটোরের নলডাঙ্গায় গাছে গাছে আমের মুকুল, ভালো ফলনের আশায় চাষিরা
মোঃ রাসেল, নাটোর
প্রকাশ: Thursday, 5 March, 2026, 5:29 PM

নাটোরের নলডাঙ্গায় গাছে গাছে আমের মুকুল, ভালো ফলনের আশায় চাষিরা

নাটোরের নলডাঙ্গায় গাছে গাছে আমের মুকুল, ভালো ফলনের আশায় চাষিরা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে গাছে গাছে ফুটে উঠেছে আমের মুকুল। উপজেলার বিভিন্ন আমবাগান, বাড়ির আঙিনা ও মাঠের গাছগুলো এখন সোনালি রঙের মুকুলে ভরে উঠেছে। মুকুলের মিষ্টি সুবাসে চারপাশের পরিবেশ হয়ে উঠেছে মনোরম।

উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, প্রায় সব আমগাছেই এ বছর প্রচুর মুকুল এসেছে। স্থানীয় আমবাগানগুলোর পাশাপাশি বাড়ির আঙিনা ও রাস্তার ধারের পুরোনো গাছগুলোতেও দেখা যাচ্ছে একই দৃশ্য। এতে করে স্থানীয় চাষি ও গাছের মালিকদের মধ্যে তৈরি হয়েছে নতুন আশার সঞ্চার।

স্থানীয়রা জানান, গত বছরের তুলনায় এ বছর গাছে মুকুলের পরিমাণ অনেক বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে এবং ঝড়-বৃষ্টি বা পোকার আক্রমণ না হলে এবার আমের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।

নলডাঙ্গা উপজেলার কয়েকজন আমচাষি বলেন, “এ বছর শুরুতেই গাছে প্রচুর মুকুল এসেছে। এখন যদি আবহাওয়া ভালো থাকে এবং রোগবালাই কম হয়, তাহলে আমের ফলন ভালো হওয়ার আশা করছি।”

এদিকে কৃষি সংশ্লিষ্টরা বলছেন, মুকুল আসার এই সময়টিতে গাছের সঠিক পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন অনুযায়ী যত্ন নেওয়া, রোগবালাই দমন এবং আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করলে ফলন আরও ভালো হতে পারে।

নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ জানান, এ বছর উপজেলায় প্রায় ৪২০ হেক্টর জমিতে আনুমানিক ৩৪ হাজার ৮০০টি আমগাছ রয়েছে। এসব গাছ থেকে ৫ হাজার ৪০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ভালো ফলন পেতে গাছের গোড়া পরিষ্কার রাখা, জৈব ও রাসায়নিক সার মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী সেচ প্রদান করা জরুরি। পাশাপাশি আমের গুটি মটরদানার মতো হলে কীটনাশক ও ছত্রাকনাশক পানিতে মিশিয়ে প্রয়োগ করলে রোগবালাই কমে এবং ফলন ভালো হওয়ার সম্ভাবনা বাড়ে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status