|
মার্কিন তেল ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান
নতুন সময় ডেস্ক
|
![]() মার্কিন তেল ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান ইরানের বিপ্লবী গার্ড আরও জানিয়েছে, আন্তর্জাতিক আইন ও বিভিন্ন প্রস্তাবনার ভিত্তিতে যুদ্ধকালীন সময়ে ইরানের ইসলামি প্রজাতন্ত্রের হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে আগ্রাসন শুরু করে। তখনও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা চলছিল। এসব আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমিত করা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা বন্ধ করার বিষয়ও ছিল বলে জানা যায়। হামলার জবাবে ইরান পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হামলায় ইসরাইলের পাশাপাশি বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এরই মধ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে, ইরানে দীর্ঘমেয়াদি সামরিক অভিযান চালালে বড় ঝুঁকি থাকবে। বিশেষ করে ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে আসবে এবং সেগুলো পুনরায় সংগ্রহ বা মজুত করতে বিপুল খরচ হবে। সূত্র: আল জাজিরা |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
নরসিংদীতে স্কুল পরিদর্শনে গিয়ে মিড ডে মিলের খাবারে গন্ধ পেলেন - প্রতিমন্ত্রী
মেঘনা ব্যাংক ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ডদ ডিস্ট্রিবিউশন পিএলসি-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত
কুড়িগ্রামে বিসিক শিল্প নগরীতে উদ্যোক্তা ও বিনিয়োগকারী অভাবে ক্ষুদ্র ও কুটির শিল্পের উজ্জ্বল সম্ভবনা ভেস্তে যাচ্ছে
