|
ব্লাড ক্যান্সারে আক্রান্ত
চিকিৎসার ব্যয় মেটাতে মো. আবুল বাশারের পাশে দাঁড়ানোর আকূতি জানিয়েছেন মা
নতুন সময় প্রতিনিধি
|
![]() চিকিৎসার ব্যয় মেটাতে মো. আবুল বাশারের পাশে দাঁড়ানোর আকূতি জানিয়েছেন মা চিকিৎসা শুরু ও পরবর্তী ব্যয় নির্বাহে তাঁর প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা প্রয়োজন। অসুস্থতার কারণে হারিয়েছেন চাকরিও। বর্তমানে চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতার আশায় দিন কাটছে তাঁর। আবুল বাশার সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের তেলীগ্রামের মৃত আব্দুল মোত্তালীব ও মোছা. শিরিনা বেগমের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। ব্যক্তিজীবনে তিনি স্নাতক ডিগ্রিধারী ও অবিবাহিত। পরিবার সূত্রে জানা যায়, অসুস্থ হওয়ার আগে আবুল বাশার পাট অধিদপ্তরের একটি প্রকল্পে আউটসোর্সিংয়ের মাধ্যমে একটি ছোট পদে চাকরি করতেন। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে চাকরিটি আর চালিয়ে যেতে পারেননি। এতে একদিকে যেমন চিকিৎসার ব্যয় বেড়েছে, অন্যদিকে কর্মক্ষমতা হারিয়ে তাঁর আয়-রোজগারের পথও বন্ধ হয়ে গেছে। চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে কিছুদিন আগে মানুষের কাছে আবেদন জানান আবুল বাশার। তাঁর আবেদনে সাড়া দিয়ে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ পর্যন্ত প্রায় ৩ লাখ টাকা সংগ্রহ হয়েছে। তবে প্রয়োজনীয় ২০ থেকে ২৫ লাখ টাকার তুলনায় সংগৃহীত অর্থ খুবই অপ্রতুল। আবুল বাশার বলেন, বাঁচার ইচ্ছা আছে, প্রয়োজন শুধু আপনাদের সহযোগিতা। আপনাদের সামান্য সহযোগিতাও আমার চিকিৎসার পথে বড় একটি আশার আলো হতে পারে। যারা ইতোমধ্যে আমার পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আবুল বাশারের মা মোছা. শিরিনা বেগম ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের কাছে আকুতি জানিয়েছেন। তিনি বলেন, ছেলের চিকিৎসার ব্যয় বহন করার মতো সামর্থ্য তাঁদের পরিবারের নেই। মানুষের সহযোগিতা ছাড়া তাঁর ছেলের চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান, প্রবাসী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের কাছে আবুল বাশারের চিকিৎসায় সহযোগিতার আবেদন জানানো হয়েছে। সহযোগিতা পাঠানোর ঠিকানা: মো. আবুল বাশার বিকাশ / নগদ / রকেট (পার্সোনাল): ০১৭২২৩২০২০৮ ব্যাংক হিসাব: ইসলামী ব্যাংক পিএলসি (সিংড়া শাখা): ২০৫০৪১৪০২০০৭৮৪৩০০ সোনালী ব্যাংক পিএলসি (সিংড়া শাখা): ৪৯১২২০১০৩১৯৪০ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
