ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩
পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে সহায়তা উপকরণ বিতরণ
মামুনুর রশীদ, পত্নীতলা
প্রকাশ: Sunday, 20 September, 2026, 8:53 PM

পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে সহায়তা উপকরণ বিতরণ

পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে সহায়তা উপকরণ বিতরণ

নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রী এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে শিক্ষা বৃত্তি,বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

রোববার  বিকালে পত্নীতলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো:ইউসুফ আলী প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। 

উক্ত অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন প্রদত্ত এই সহায়তা ও উপকরণসমূহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে এবং নারীদের স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে বিশেষ ভূমিকা রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status