|
বাসা থেকে ডেকে বের করেই তরুণীকে ছুরিকাঘাতে হত্যা
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাসা থেকে ডেকে বের করেই তরুণীকে ছুরিকাঘাতে হত্যা নিহত সানজিদা বরিশালের কোতোয়ালি থানা এলাকার শাজাহান হাওলাদারের মেয়ে। তিনি কোনাবাড়ীর আমবাগ আতাউর মার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে এক যুবক সানজিদার ভাড়া বাসায় যান। পরে তাঁকে কক্ষ থেকে ডেকে বাইরে নিয়ে আসেন। বাসা থেকে বের হওয়ার পরপরই কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক সানজিদার বুকে ছুরিকাঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সানজিদাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, কী কারণে সানজিদাকে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
