ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১ মার্চ ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩২
সিমাগো ২০২৬ র‍্যাঙ্কিং এ টানা অবনতিতে ২৯তমে নেমেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 28 February, 2026, 9:17 PM

সিমাগো ২০২৬ র‍্যাঙ্কিং এ টানা অবনতিতে ২৯তমে নেমেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

সিমাগো ২০২৬ র‍্যাঙ্কিং এ টানা অবনতিতে ২৯তমে নেমেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৬ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অবস্থান ২৯তম। গত বছরের তুলনায় পিছিয়েছে চার ধাপ। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিমাগো প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে।

সিমাগো ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ের (এসআইআর) তথ্য ঘেঁটে দেখা যায়, বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয় স্থান নিয়ে এবারের তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। 

গত বছরে বাকৃবির অবস্থান ছিল ২৫তম। ২০২৪ সালে বাকৃবির অবস্থান ছিল ২৩তম, ২০২৩ সালে ১০তম, ২০২২ সাল ৬ষ্ট, ২০২১ সালে ৭ম, ২০২০ সালে ৪র্থ, ২০১৭ সাল থেকে ২০১৯ সালে ৩য় অবস্থানে ছিল বাকৃবি। তালিকায় বাকৃবির সেরা অর্জন ২০১৪ সালে ২য় হওয়া। গত ৬ বছর ধরে এ র‌্যাঙ্কিংয়ে ধারাবাহিকভাবে বাকৃবির ভরাডুবি হয়েছে। অথচ একসময় দেশ সেরা তিনে নিয়মিত অবস্থান ছিল। 

জানা যায়, সিমাগো ইনস্টিটিউশন- গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে একটি র‌্যাঙ্কিং প্রকাশ করে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র‌্যাঙ্কিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে। সার্বিক র‌্যাঙ্কিং করার জন্য তারা গবেষণায় ৫০%, উদ্ভাবনে ৩০% এবং সামাজিক প্রভাবে ২০% ওয়েট দিয়ে থাকে।

এসআইআর-২০২৬ অনুযায়ী, গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এ তিনটি সূচকে বাকৃবির অবস্থান দেশে যথাক্রমে ৬ষ্ট, ৩৬তম ও ২৯তম। আর এ তিনটি বিষয় মিলে রাবির সার্বিক অবস্থান দেশে ২৯তম। ২০২৫ সালে গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এ তিনটি সূচকে বাকৃবির অবস্থান ছিল দেশে যথাক্রমে ৫ম, ১৯তম ও ৩০তম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status