ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১ মার্চ ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩২
কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ১৪ মামলার ৭ পলাতক আসামি গ্রেপ্তার
রোমানা আক্তার, কক্সবাজার
প্রকাশ: Saturday, 28 February, 2026, 6:31 PM

কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ১৪ মামলার ৭ পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ১৪ মামলার ৭ পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৭ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট ১৪টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ার-এর সার্বিক পরিকল্পনায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালিত হয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অফিসার ইনচার্জ  মোহাম্মদ ছমি উদ্দিনের তত্ত্বাবধানে সদর থানার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ খুরুলিয়া চরপাড়ার মোহাম্মদ আলমগীর (৩২), কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনার রমজান আলী সিকদার ওরফে বাবু (১৯), খুরুশকুল পেঁচার ঘোনার মহিব উল্লাহ (৫০) ও ফজল করিম (৫৫), পিএমখালীর পূর্ব কাঠালিয়া মুরার মো. মুবিন (৩৫), পিএমখালীর মাছুয়াখালীর মো. মফিজুর রহমান ওরফে মুফিজ (৩০) এবং চৌফলদণ্ডীর ঘোনার পাড়ার রনি ড্রাইভার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জিআর, সিআর, মিস ও নন-জিআরসহ বিভিন্ন ধরনের মামলার একাধিক পরোয়ানা বিচারাধীন ছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status