ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১ মার্চ ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩২
আলফাডাঙ্গায় সেফটি ট্যাংকি নির্মাণে বাধা, বিএনপি নেতা পরিচয়ে ২ লাখ টাকা চাঁদার অভিযোগ
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Thursday, 26 February, 2026, 7:21 PM

আলফাডাঙ্গায় সেফটি ট্যাংকি নির্মাণে বাধা, বিএনপি নেতা পরিচয়ে ২ লাখ টাকা চাঁদার অভিযোগ

আলফাডাঙ্গায় সেফটি ট্যাংকি নির্মাণে বাধা, বিএনপি নেতা পরিচয়ে ২ লাখ টাকা চাঁদার অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সেফটি ট্যাংকি নির্মাণ কাজে বাধা ও বিএনপি নেতা পরিচয়ে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা ইসহাক মল্লিকের ছেলে কুয়েত প্রবাসী খসরু মল্লিক ২০২৫ সালে নিজ বাড়িতে একটি দ্বিতল ভবন নির্মাণের কাজ শুরু করেন। 


এ সময় একই গ্রামের মৃত শাহজাহান মল্লিকের জামাতা হাসিব হোসেন রুহিন মোল্যা ও আরিফ হোসেন প্রিন্স নির্মাণ কাজে বাধা দেন বলে অভিযোগ রয়েছে। পরে জমি পরিমাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলে ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।
সম্প্রতি ইসহাক মল্লিক নিজ জমিতে একটি সেফটি ট্যাংকি নির্মাণের উদ্যোগ নিলে পুনরায় ওই দুই ব্যক্তি কাজে বাধা দেন বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন। তাদের দাবি, অভিযুক্তরা নিজেদের বিএনপি নেতা পরিচয় দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করে দেওয়া, প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, রুহিন মোল্যা পূর্বে তাঁতীলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বর্তমানে নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন এবং পুলিশি হয়রানির ভয় দেখিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত হাসিব হোসেন রুহিন মোল্যার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি চাঁদা দাবি ও নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগটি অস্বীকার করেন। তিনি বলেন, কয়েক দিন আগে বিকেলে ইসহাক মল্লিক ও তার ছোট ভাই বেলায়েত মল্লিক আমার ভাটিয়াপাড়া দোকানে এসে উল্টো আমাকে হুমকি দিয়ে গেছেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান বলেন, বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status