|
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত০২, আহত ০১
ইয়ারব হোসেন সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত০২, আহত ০১ নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর কোমরপুর গ্রামের এশার আলী ও জোরদিয়া গ্রামের মোতালেব। আহত হয়েছেন গোবদাড়ি গ্রামের আল-মামুম। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মোতালেব মারা যান। পাটকেলঘাটা থানার ওসি ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান সাতক্ষীরা সদর থেকে গরু নিয়ে একটি আলম সাধু খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গরু হাটে যাচ্ছিলেন। সাতক্ষীরা খুলনা সড়কের পাটকেলঘাটার কুমির এলাকায় পৌঁছালে গরু নিয়ে আলমসাধুটি খাদে পড়ে যায়। কটন ঘটনাস্থলে একজন মারা যায়। পরে একজন হাসপাতালে মারা যায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
