ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
পেকুয়া নবগঠিত পৌরসভায় উন্নয়ন ও অভিজ্ঞ নেতৃত্বের মুখ বাহাদুর শাহ, পৌর প্রশাসক হিসেবে আলোচনায়
নিজামুল ইসলাম নিজাম, পেকুয়া
প্রকাশ: Thursday, 26 February, 2026, 6:32 PM

পেকুয়া নবগঠিত পৌরসভায় উন্নয়ন ও অভিজ্ঞ নেতৃত্বের মুখ বাহাদুর শাহ, পৌর প্রশাসক হিসেবে আলোচনায়

পেকুয়া নবগঠিত পৌরসভায় উন্নয়ন ও অভিজ্ঞ নেতৃত্বের মুখ বাহাদুর শাহ, পৌর প্রশাসক হিসেবে আলোচনায়

পেকুয়ায় নবগঠিত পৌরসভাকে ঘিরে স্থানীয় রাজনীতিতে যে নতুন অধ্যায় সূচিত হচ্ছে, সেখানে রাজনৈতিক প্রজ্ঞা ও উন্নয়ন অভিজ্ঞতার সমন্বয়ে সবচেয়ে আলোচিত নাম এম বাহাদুর শাহ । পৌর প্রশাসক হিসেবে তাঁর নাম সামনে আসায় রাজনৈতিক অঙ্গনে যেমন ভারসাম্যের বার্তা মিলছে, তেমনি উন্নয়নবান্ধব প্রশাসনের প্রত্যাশাও জোরালো হচ্ছে।

এম. বাহাদুর শাহ পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের টানা তিনবারের নির্বাচিত সফল চেয়ারম্যান। এই দীর্ঘ সময়ের দায়িত্ব পালনে তিনি ইউনিয়ন জুড়ে ব্যাপক অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন বাস্তবায়ন করেন। গ্রামীন সড়ক পাকাকরণ, কালভার্ট ও ব্রিজ নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, মসজিদ-মাদ্রাসা উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে তাঁর ভূমিকা ছিল দৃশ্যমান।

স্থানীয়দের মতে, চেয়ারম্যান থাকাকালীন সময়ে পেকুয়া সদর ইউনিয়ন একটি পরিকল্পিত ও উন্নয়নমুখী ইউনিয়নে রূপ নেয়।
রাজনৈতিকভাবে তিনি একজন প্রভাবশালী তৃণমূল নেতা। দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে তিনি সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। প্রতিকূল রাজনৈতিক পরিবেশেও সংগঠনকে ঐক্যবদ্ধ রাখা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং আন্দোলনমুখী নেতৃত্ব গড়ে তোলায় তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ করে স্বৈরাচারী সরকারের দমন-পীড়নের সময় তিনি রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে থেকে দলের নেতাকর্মীদের আগলে রাখেন। মামলা-হামলা ও গ্রেপ্তারের ঝুঁকি নিয়েও তিনি আন্দোলনে নেতৃত্ব দেন। এ সময় তাঁকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়, যা স্থানীয় রাজনীতিতে তাঁর ত্যাগী ও আপসহীন নেতৃত্বের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টানা তিনবারের চেয়ারম্যান হিসেবে তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা, উন্নয়ন বাস্তবায়নের সক্ষমতা এবং দীর্ঘ আন্দোলনের অভিজ্ঞতা এই তিনের সমন্বয় নবগঠিত পেকুয়া পৌরসভার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পেলে তিনি পরিকল্পিত নগর ব্যবস্থাপনা, সুশাসন এবং সমান উন্নয়নের একটি শক্ত ভিত্তি তৈরি করতে সক্ষম হবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status