ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
গলাচিপায় দাদা-দাদীর বিরুদ্ধে পিতৃহীন অসহায় নাতীর সংবাদ সম্মেলন
জসিম উদ্দিন, পটুয়াখালী
প্রকাশ: Wednesday, 25 February, 2026, 5:57 PM

গলাচিপায় দাদা-দাদীর বিরুদ্ধে পিতৃহীন অসহায় নাতীর সংবাদ সম্মেলন

গলাচিপায় দাদা-দাদীর বিরুদ্ধে পিতৃহীন অসহায় নাতীর সংবাদ সম্মেলন

পটুয়াখালীর গলাচিপায় সড়ক দূর্ঘটনায় নিহত শামীম প্যাদার বড় ছেলে এসএসসি পরীক্ষার্থী রোমান, ছোট ছেলে ৩ বছরের শিশু রুসান ও স্ত্রী ফেরদৌসীর উপস্থিতিতে তাদের নিজ দাদা-দাদীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১ টায় উপজেলার গলাচিপা উপজেলা প্রেসক্লাবে সড়ক দূর্ঘটনায় নিহত শামীম এর পরিবারের অংশগ্রহণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

লিখিত সংবাদ সম্মেলনে রোমান জানান, তার বাবা গলাচিপার গোলখালীর বড় গাবুয়া গ্রামের বাসিন্দা মো. জালাল প্যাদার ছেলে শামীম প্যাদা গত ১৮ অক্টোবর ২০২৫ ইং মোটরসাইকেলে যাত্রী নিয়ে পটুয়াখালী থেকে গলাচিপা আসার সময় সড়ক দূর্ঘটনায় মারা যান। তার বাবা মারা যাওয়ার কিছুদিন পরে তাদের পৈতৃক ভিটায় বসতঘর থেকে দাদা জালাল প্যাদা, দাদী আনোয়ারা বেগম, ফুপু শারমিন ও চাচা সোহাগ এরা সবাই মিলে জোরপূর্বক ঘর থেকে বের করে ঘরটি তালাবদ্ধ করে রেখেছে।


সেই থেকে তারা সবাই অসহায়ের মতো তার নানার আশ্রয়ে আছেন। সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার পূর্বে বাবার রেখে যাওয়া দেনা পরিশোধ করতে গিয়ে বিভিন্ন আত্মীয়দের কাছ থেকে ধার এনে দেনা শোধ করতে গিয়ে বর্তমানে ২ লাখ টাকা দেনাগ্রস্থ হয়েছেন। এমনকি তার বাবার রেখে যাওয়া কবলাকৃত জমির ফসলও দিচ্ছেনা বলে জানান। বরং তাদের গোটা পরিবারকে মেরে ফেলার হুমকি প্রদান করা হয়েছে বলে অভিযোগ করেন। তাই এ বিষয়ে পিতৃহীন অসহায় পরিবারটি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছেন। 

এ বিষয়ে রোমান এর ফুপু শারমিন এর মুঠোফোনের মাধ্যমে দাদী আনোয়ারার কাছে জানতে চাইলে তিনি জানান, নিহত শামীম এর স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে উল্টো টাকা লুটে নেওয়ার অভিযোগ করেন তিনি। এছাড়া ঐ পরিবারটাকে তারিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে, উল্টো সাংবাদিককে পরিবারের দায়িত্ব নিতে বলে এবং বেশ উচ্চবাচ্য ভাষা ব্যবহার করে ফোনটি কেটে দেন।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status