ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
দশমিনায় ৩৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
মো. আমিনুল ইসলাম, দশমিনা
প্রকাশ: Wednesday, 25 February, 2026, 5:55 PM

দশমিনায় ৩৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

দশমিনায় ৩৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ৩৭ পিস ইয়াবাসহ মামুন মৃধা (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বুধবার প্রথম প্রহরের রাত দেড়টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মামুন মৃধা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আদমপুর গ্রামের ঝন্টু মৃধার ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মামুন মৃধা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ আদমপুর গ্রামের মৃধাবাড়ির সামনের সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক বিক্রির প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

তাকে গ্রেফতারের পরে স্থানীয়রা জানান,মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের এমন অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মোঃ হাচনাই পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৭ পিস ইয়াবাসহ মামুন মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status