|
মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা জীবন উৎসর্গ করেছি: এম এ মালিক
নতুন সময় প্রতিনিধি
|
![]() মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা জীবন উৎসর্গ করেছি: এম এ মালিক ২১ ফেব্রুয়ারী ২০২৬ (শনিবার) দুপুর ১২টায় সিলেট দক্ষিণ সুরমা উপজেলায় শহীদ আব্দুল মুকতাদির মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের সময় এ কথা বলেন। তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে বলেন, ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানি শাসকগোষ্ঠীর অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্রজনতা রাজপথে নেমে আসে এবং প্রাণ বিসর্জন দেয়। সেই আত্মত্যাগের ধারাবাহিকতায় পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। এম এ মালিক বলেন, ভাষা আন্দোলন আমাদের জাতীয় চেতনার ভিত্তি। এই চেতনা থেকেই স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের শক্ত ভিত গড়ে উঠেছে। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান। সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ভাষাশহীদদের আত্মত্যাগ কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। শহীদ পরিবারগুলোর পুনর্বাসন ও সম্মান নিশ্চিত করার দিকেও গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে ভাষাশহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এম এ মালিক আশা প্রকাশ করেন, দেশের নতুন প্রজন্ম ভাষা আন্দোলনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস এম অনিক চৌধুরী সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. সালাউদ্দিন মিয়া, কৃষি কর্মকর্তা গৌতম পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদিপ্তা রায়, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মিয়া, দাউদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম খলিল, সৌদি আরব বিএনপি প্রাদেশিক শাখার সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সলসহ স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে
কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে কবরস্থানের ওপর বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
বাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেল
কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী
