|
শহীদ মিনারে ফুল দিলো নিষিদ্ধ ছাত্রলীগ, ২৩ সেকেন্ডের ভিডিও ভাইরাল
নতুন সময় প্রতিনিধি
|
![]() শহীদ মিনারে ফুল দিলো নিষিদ্ধ ছাত্রলীগ, ২৩ সেকেন্ডের ভিডিও ভাইরাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে শহীদ মিনারে ফুল দেওয়ার এই ভিডিও ও ছবি নিজের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা মহিবুল হাসান চৌধুরী ফেসবুক পেজে শেয়ার করেছেন। ২৩ সেকেন্ডের সেই ভিডিও ও ছবি আপলোড করে লেখা হয়- ‘চট্টগ্রাম নগর ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জার পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা।’ ফুল দিতে যাওয়া চারজনকে ‘ভাষাশহীদের স্মরণে, ভয় করি না মরণে’, ‘ইসলামিয়া কলেজ ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়। তবে সেই ভিডিওটি কোথা থেকে এবং কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট হওয়া যায়নি। এমনকি শহীদ মিনারের অবস্থান কোথায় সেটিও উল্লেখ করা হয়নি পোস্টে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
