|
বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান
রুপম চাকমা, বাঘাইছড়ি
|
![]() বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান শনিবার (৬ জুন) সকালে তিনি হাসপাতালটির সার্বিক কার্যক্রম, রোগীদের জন্য প্রদত্ত চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন। পরিদর্শনকালে চেয়ারম্যান হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি স্বাস্থ্যসেবার গুণগত মান আরও উন্নত করা, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন এবং চিকিৎসা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি স্বাস্থ্যখাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাদিমুল ইসলাম সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা। পরিদর্শন শেষে হাসপাতালের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুড়িগ্রামে বাণিজ্য মেলা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে
কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে কবরস্থানের ওপর বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
বাগমারায় অনলাইন ক্যাসিনো জুয়াড়িসহ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণা
