|
সোনারগাঁয়ে রমজানে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রির অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে রমজানে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রির অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার কাঁচা বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিকুর রহমান, সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত তিন লেবু ব্যবসায়ীকে ৯ হাজার টাকা, তিন সবজি ব্যবসায়ীকে ৯ হাজার টাকা, তিন মাংস ব্যবসায়ীকে ৬ হাজার টাকা এক মাছ ব্যবসায়ীকে ১ হাজার টাকা তিন ফল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা ও এক তরমুজ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেন। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, রমজানে প্রতিদিনই অতিরিক্ত মূল্য পন্য বিক্রির ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। কেউ অতিরিক্ত মূল্য পন্য দ্রব্য বিক্রি করলে ছাড় দেওয়া হবে না। জরিমানার পাশাপাশি জেল দেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
