ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মানবিক ডাক্তার থেকে জনতার এমপি ডাঃ বারী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 16 February, 2026, 2:00 PM

মানবিক ডাক্তার থেকে জনতার এমপি ডাঃ বারী

মানবিক ডাক্তার থেকে জনতার এমপি ডাঃ বারী

রাজশাহী-৪ (বাগমারা) আসনে এমপি নির্বাচিত হয়েছেন ডা. আব্দুল বারী সরদার। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন।

নির্বাচনে তিনি ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট পেয়ে বিজয়ী হন। রাজনৈতিক অঙ্গনে নবাগত হলেও দীর্ঘদিনের সামাজিক গ্রহণযোগ্যতা ও চিকিৎসা সেবার কারণে সাধারণ মানুষের মধ্যে তার প্রতি আস্থা তৈরি হয় বলে স্থানীয়রা মনে করছেন।

প্রায় ৩০ বছর ধরে বাগমারা উপজেলার পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকার রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন ডা. আব্দুল বারী। স্বল্প খরচে চিকিৎসা, দরিদ্র রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং জরুরি সময়ে পাশে দাঁড়ানোর মানসিকতার কারণে তিনি “মানবিক ডাক্তার” হিসেবে পরিচিতি পান।

নির্বাচনের আগে তিনি উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ব্যাপক গণসংযোগ করেন। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, ইমাম, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যার কথা শোনেন। নির্বাচনী প্রচারণায় তিনি মাদকমুক্ত সমাজ গঠন, ন্যায়ভিত্তিক প্রশাসন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন।

স্থানীয় ভোটারদের ভাষ্য, দীর্ঘদিনের ব্যক্তিগত সেবামূলক কাজই তাকে রাজনৈতিকভাবে শক্ত ভিত গড়ে দিতে সহায়তা করেছে। দল-মত নির্বিশেষে বহু মানুষ তার পক্ষে অবস্থান নেন।

নির্বাচিত হওয়ার পর ডা. আব্দুল বারী বলেন, আমি রাজনীতি করতে আসিনি ব্যক্তিস্বার্থে; মানুষের সেবা করার পরিধি আরও বড় করতে চাই। বাগমারাকে একটি মাদকমুক্ত, সুশাসিত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।

মানবিক চিকিৎসক থেকে জনতার প্রতিনিধি ডা. আব্দুল বারীর এই পথচলা এখন বাগমারাবাসীর নতুন প্রত্যাশার। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status