ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে রমজানের পবিত্রতায় চেম্বারের মতবিনিময়
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Sunday, 15 February, 2026, 9:42 PM

চাঁপাইনবাবগঞ্জে রমজানের পবিত্রতায় চেম্বারের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে রমজানের পবিত্রতায় চেম্বারের মতবিনিময়

আসন্ন মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা, বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকরণ এবং খাদ্য ভেজাল ও দূষণ প্রতিরোধের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জানানো হয় মুসলিমদের পবিত্র ও নেকি অর্জনের মাস রমজান মাস আগত। এ মাসে ধনী-গরীব সকলেই সারাদিন রোজাব্রত পালন করে পরিবার পরিজনকে সাথে নিয়ে একটি সুন্দর ইফতারের আয়েজন করতে চাই। কিন্তু নানাবিধ কারণে বাজারে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও অস্থিতিশীল পরিস্থিতি থাকার কারণে তা অনেক পরিবারের কাছে সুখকর হয়ে উঠেনা। আর তাই রমজান মাসের পবিত্রতা রক্ষা করে ক্রেতাদের সাথে প্রতারণা না করে সর্বনিম্ন মুনাফায় ব্যবসা পরিচালনা রেখে দ্রব্যের মূল্য বৃদ্ধি না করা, ওজনে কম না দেয়া, পঁচা বা বাসি খাবার বিক্রি না করা এবং ভেজালমুক্ত পণ্য সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান চেম্বার সভাপতি।

এ সময় চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মমিনুল হক, আদর্শ গ্রুপের স্বত্বাধিকারী সাদিকুল ইসলাম, চেম্বারের পরিচালক আব্দুল বারেক, শহিদুল ইসলাম, এম কোরাইশী মিলুসহ জেলার ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status