|
‘ভোট দিয়ে বাসায় এসে দেখি ঘরের তালা ভাঙা, স্বর্ণালংকার লুট’
নতুন সময় প্রতিনিধি
|
![]() ‘ভোট দিয়ে বাসায় এসে দেখি ঘরের তালা ভাঙা, স্বর্ণালংকার লুট’ রবিবার (১৫ ফেব্রুয়ারি) এ অভিযোগ করেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের বাসিন্দা ও জেলার দেবহাটা উপজেলার সখীপুর এলাকার ভাড়াটিয়া মো. আসাদুজ্জামান। এ ঘটনায় একই দিন দেবহাটা থানায় একটি অভিযোগ করেছেন এই ভুক্তভোগী। ভুক্তভোগী আসাদুজ্জামান সখীপুর এলাকার স্থানীয় একটি দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। চুরির বিষয়ে তিনি আরো বলেন, ‘ঘরের ট্রাংকে থাকা প্রায় ২ ভরি ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা, ২ ভরি ওজনের দুটি স্বর্ণের হার যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা, ১ ভরি ৮ আনা ওজনের দুটি স্বর্ণের চেইন যার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা, ১ ভরি ওজনের তিন জোড়া স্বর্ণের দুল যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা, ৮ আনা ওজনের দুটি স্বর্ণের আংটি যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা এবং নগদ ৩০ হাজার টাকা চুরি হয়ে গেছে।’ এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে
কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে কবরস্থানের ওপর বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
বাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেল
কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী
