|
চাঁপাইনবাবগঞ্জে চার্জার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ড, ৪টি বাড়ি ভস্মীভূত
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জে চার্জার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ড, ৪টি বাড়ি ভস্মীভূত স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকালে পোলাডাঙ্গা গ্রামের জিয়াউর রহমানের বাড়িতে মোবাইল ফোন চার্জ দেয়ার সময় হঠাৎ বিকট শব্দে চার্জার বিষ্ফোরিত হয়। এতে মূহুর্তের মধ্যেই প্রথমে আশেপাশে থাকা শুকনো কাপড়ে লাগা আগুন থেকে শিখা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির সদস্যরা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত পার্শ্ববর্তী তারা, তরিকুল ইসলাম এবং চান্দু বেগমের বাড়িতে ছড়িয়ে পড়ে। এদিকে খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ৪টি বাড়ির আসবাবপত্র, খাদ্যশস্য এবং আলমারিতে রাখা নগদ প্রায় ৩ লক্ষ ৩০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগীদের দাবি, সৌভাগ্যবশত অগ্নিকান্ডের সময় পরিবারের সদস্যরা বাড়ি থেকে বেরিয়ে আসায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৯ লক্ষ টাকা। এ বিষয়ে ভোলাহাট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার কৃষ্ণ প্রসাদ তলাপাত্র বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা চার্জার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে চারটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে সর্বস্ব হারিয়ে বর্তমানে পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তার আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুড়িগ্রামে বাণিজ্য মেলা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে
কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে কবরস্থানের ওপর বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী
