|
শ্রীপুরে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপহরণ: এক মাস পর মূল অভিযুক্ত গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্রীপুরে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপহরণ: এক মাস পর মূল অভিযুক্ত গ্রেপ্তার পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি সকালে তেলিহাটি ইউনিয়ন এলাকায় ১৬ বছর বয়সী ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণ করা হয়। পরিবারের অভিযোগ, রুহুল আমিন ও তার সহযোগীরা ঔঁত পেতে থেকে মেয়েটিকে তুলে নিয়ে যায়। ঘটনার সময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধারে এগিয়ে এলেও অপহরণকারীরা একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরিবারের সদস্যরা ধাওয়া করেও তাদের আটক করতে ব্যর্থ হন। নিখোঁজের পরদিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। দীর্ঘ এক মাস আত্মগোপনে থাকার পর আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় রুহুল আমিনের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। পরিবারের অভিযোগ, অপহৃত অবস্থায় কিশোরী শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। বর্তমানে সে মানসিকভাবে বিপর্যস্ত রয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, মামলার পর থেকেই তদন্ত কার্যক্রম চলমান ছিল। অবশেষে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
