|
চ্যালেঞ্জিং চরিত্রে সাফা কবির
নতুন সময় ডেস্ক
|
![]() চ্যালেঞ্জিং চরিত্রে সাফা কবির দর্শক একটা গল্পে নতুনভাবে দেখুক, এমনটাই চেয়েছি।’ অভিনেত্রী আরও বলেন, ‘এর আগে কখনো এ রকম ইলিউশনধর্মী কাজ বেশি করা হয়নি। মৎস্যকন্যায় মারমেইডের পোশাক পরে ঝাঁপ দিয়ে সাগরে ডুব দেওয়ার জন্য মানসিকভাবে তৈরি ছিলাম। যে করেই হোক দৃশ্যটা করব, এমনই ছিল চাওয়া। পরিচালকসহ ইউনিটের সবাইকে বলেছিলাম, যদি ভেসেও যাই, মরেও যাই, আমি শটটা দিতে চাই। টিমকে বলেছিলাম, যদি ৫ সেকেন্ডের মধ্যে উঠে না আসি, তাহলে তোমরা আমাকে নিয়ে এসো। অভিনয়জীবনে এমন ঝুঁকি এর আগেও কয়েকবার নিয়েছি, যা কখনো বলা হয়নি।’ নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটিতে বাস্তবধর্মী উপস্থাপনার পাশাপাশি ভিজ্যুয়াল ইলিউশনের ব্যবহারও রয়েছে। চরিত্রের প্রয়োজনে সাফাকে দীর্ঘ সময় বিশেষ কস্টিউম পরে পানিতে শুটিং করতে হয়েছে। পুরো ইউনিটের সহযোগিতায় ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলো ধারণ করা হয়। নাটকটি শিগগির প্রচারের কথা রয়েছে। এদিকে, দীর্ঘদিন ধরেই নাটকে অভিনয় করলেও সাফা কবিরকে এখনো সিনেমায় দেখা যায়নি। তার সমসাময়িক অনেক অভিনয়শিল্পী এরই মধ্যে সিনেমায় নাম লিখিয়েছেন। এক্ষেত্রে সাফার মধ্যে দেখা ভিন্নতা। বড় পর্দায় কাজ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বড় পর্দায় কবে আমাকে দেখা যাবে, এ প্রশ্ন অনেক দিন ধরে শুনছি। আমিও নিজেকে সিনেমায় দেখতে চাই। কিন্তু এখন একটু ভয় হয়। সাম্প্রতিক সময়ে নাটকের অনেক ভালো ভালো অভিনেত্রী সিনেমা করছে। তবে তাদের কিছু মানুষ নাটকের নায়িকা বলে কটাক্ষ করছে। এ ধরনের মন্তব্য আমাকে নিরুৎসাহিত করছে। আমি এখন পর্যন্ত বড় পর্দায় আসিনি, কিন্তু এ ধরনের নেগেটিভ মন্তব্যের কারণে ভয় পেয়ে যাচ্ছি।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
