ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
উদ্বোধনের আগেই ধসে পড়ল সড়ক, কাশিমপুরে অনিয়মের অভিযোগে তোলপাড়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 15 February, 2026, 6:11 PM

উদ্বোধনের আগেই ধসে পড়ল সড়ক, কাশিমপুরে অনিয়মের অভিযোগে তোলপাড়

উদ্বোধনের আগেই ধসে পড়ল সড়ক, কাশিমপুরে অনিয়মের অভিযোগে তোলপাড়

উদ্বোধনের আগেই ধসে পড়েছে সড়ক। গাজীপুর সিটি কর্পোরেশন-এর কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় নির্মাণাধীন একটি সড়কের কয়েক ফুট অংশ হঠাৎ দেবে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের কারণেই এমন ঘটনা ঘটেছে।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, মহানগরীর কাশিমপুর এলাকায় তুরাগ নদ-এর পশ্চিম তীরে বিটুমিনাস কার্পেটিংয়ের মাধ্যমে সড়ক উন্নয়ন কাজ দুটি প্যাকেজে বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ইউসিসিএল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে।

প্যাকেজ-১২:
১ হাজার ১৫০ মিটার সড়ক নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১০ কোটি ৮০ লাখ টাকা। তবে কার্যাদেশ দেওয়া হয় ১১ কোটি ৬৪ লাখ ৪১ হাজার ৫৭১ টাকায়, যা প্রাক্কলনের চেয়ে বেশি।

প্যাকেজ-৫:
১২ হাজার ৪৬ মিটার সড়ক নির্মাণে প্রাক্কলিত ব্যয় ছিল ১৩ কোটি ১৯ লাখ ২১ হাজার টাকা। সেখানে কার্যাদেশ দেওয়া হয় ১৪ কোটি ২৮ লাখ ১১ হাজার ৪৫৯ টাকায়। প্রকল্পের আওতায় ২৫০ মিটার ডব্লিউবিএম, ৬০ মিলিমিটার কার্পেটিং, ১ দশমিক ৮ মিটার ফুটপাত এবং রেলিং গার্ড ওয়াল নির্মাণের কথা রয়েছে।

স্থানীয়দের দাবি, নির্বাচনের আগে তড়িঘড়ি করে ঢালাই কাজ শেষ করা হয়। ঢালাইয়ের মাত্র তিন দিনের মাথায় সড়কের একটি অংশে ফাটল দেখা দেয় এবং পরে কয়েক ফুট নিচে দেবে যায়। আরও কয়েকটি স্থানে ফাটল দেখা গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উদ্বোধনের আগেই ধসে পড়ল সড়ক, কাশিমপুরে অনিয়মের অভিযোগে তোলপাড়

উদ্বোধনের আগেই ধসে পড়ল সড়ক, কাশিমপুরে অনিয়মের অভিযোগে তোলপাড়

অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় মান বজায় না রেখে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে এবং যথাযথভাবে বেইজ ও সাব-বেইজ প্রস্তুত না করেই কার্পেটিং দেওয়া হয়েছে।

কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান বলেন, “নদীর পাড়ে রাস্তা হওয়ায় প্রাকৃতিক কারণেও ক্ষতি হতে পারে। পরিকল্পনায় কোনো ত্রুটি আছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।”

এদিকে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এ কে এম হারুনুর রশীদ জানান, “ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়দের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং টেকসইভাবে সড়ক পুনর্নির্মাণ নিশ্চিত করতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status