ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কলাপাড়ায় এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবিতে সংবাদ সম্মেলন
তুষার হাওলাদার, কলাপাড়া
প্রকাশ: Sunday, 15 February, 2026, 6:08 PM

কলাপাড়ায় এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবিতে সংবাদ সম্মেলন

কলাপাড়ায় এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবিতে সংবাদ সম্মেলন

পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর সাড়ে বারোটায় কলাপাড়া নাগরিক সমাজের আয়োজনে প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন কলাপাড়া নাগরিক সমাজের মুখপাত্র মোস্তফা জামান সুজন।

এসময় নাগরিক সমাজের সদস্য ইয়াকুব খান, তানজিল জামান জয় ও জলিল খান উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে সুজন বলেন, ক্ষমতায় না থেকেও অবহেলিত কলাপাড়া ও রাঙ্গাবালীর ব্যাপক উন্নয়ন করেছেন এবিএম মোশাররফ হোসেন।

এছাড়া তিনি সংসদ সদস্য হয়ে মন্ত্রি পরিষদে নিযুক্ত হবেন এবং এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন এমন প্রত্যাশায় সাধারন মানুষ তাকে স্বতঃস্ফূর্তভাবে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাই অবহেলিত এ জনপদের উন্নয়নে তাকে মন্ত্রী পরিষদে নিযুক্ত করার জোড় দাবি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status