|
"বিএনপির নিরঙ্কুশ বিজয় অর্জনে"
আলফাডাঙ্গায় আনন্দ র্যালির বদলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় আনন্দ র্যালির বদলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত এই সভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস ও সাধারণ সম্পাদক নূর জামাল খসরু'র সঞ্চালনায় বিজয় পরবর্তী করণীয় ও সাংগঠনিক আদর্শ নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি মঈনূল হক কচি, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্লা, পৌর দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজল, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, পৌর ছাত্র দলের সভাপতি সোহেল শরীফ সহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীরা। আলোচনা সভায় শহীদ জিয়ার আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারে বক্তারা বলেন, "এই বিজয় কেবল বিএনপির নয়, এটি দীর্ঘ দেড় দশক ধরে নির্যাতিত এ দেশের সাধারণ মানুষের বিজয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর সেই আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বই আজকের এই গণতান্ত্রিক জয়ের মূল ভিত্তি।" বক্তারা আরও উল্লেখ করেন যে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যোগ্য নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চূড়ান্ত রূপ পেয়েছে। এখন সময় দেশ গঠনের এবং অর্জিত গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে সুসংহত করার। দোয়া ও বিশেষ মোনাজাত সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনা করা হয়। সাম্প্রতিক আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা চাওয়া হয়। উপস্থিত নেতৃবৃন্দ উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। সভায় বক্তারা তৃণমূল নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার এবং সামাজিক শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান। দোয়া ও আলোচনা শেষে উপজেলা বিএনপির সাবেক ও সাধারণ সম্পাদক নির্বাচন পরবর্তী সময়ে সকলকে ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
