|
স্বামীর সঙ্গে কলহের জেরে টঙ্গীতে ট্রেনের নিচে মা-শিশুর মৃত্যু, এলাকায় শোক
নতুন সময় প্রতিনিধি
|
![]() স্বামীর সঙ্গে কলহের জেরে টঙ্গীতে ট্রেনের নিচে মা-শিশুর মৃত্যু, এলাকায় শোক নিহতরা হলেন—জান্নাত (৩৫) ও তার ছেলে জুনায়েদ (২)। জান্নাত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার হার্ট গ্রামের ইমাম হোসেনের মেয়ে। তিনি স্বামী ও সন্তানসহ টঙ্গীর তিস্তার গেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছালে মা ও ছেলে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ![]() স্বামীর সঙ্গে কলহের জেরে টঙ্গীতে ট্রেনের নিচে মা-শিশুর মৃত্যু, এলাকায় শোক নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে জান্নাতের নানা দেলোয়ার হোসেন অভিযোগ করেন, শুক্রবার রাতে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে জান্নাতকে মারধর করা হয়। খবর পেয়ে স্বজনরা তাকে নিতে গেলে দেওয়া হয়নি। পরদিন সকালে ঘর থেকে বের করে দেওয়ার পরই এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
