|
সাংবাদিককে গ্রেফতার ও ফাঁসানো মামলার বিরুদ্ধে ঈদগাঁওতে আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
আজিজুর রহমান রাজু, ঈদগাঁও
|
![]() সাংবাদিককে গ্রেফতার ও ফাঁসানো মামলার বিরুদ্ধে ঈদগাঁওতে আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ঈদগাঁও বাস ষ্টেশনে উপজেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আল্টিমেটাম দেন। একই সঙ্গে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কলম ধরার কারণেই সাংবাদিকদের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে যা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। বক্তারা দাবি করেন সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত ও গণমাধ্যমকে ভয় দেখানোর সংস্কৃতি বন্ধ করতে হবে। ![]() সাংবাদিককে গ্রেফতার ও ফাঁসানো মামলার বিরুদ্ধে ঈদগাঁওতে আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এসময় দৈনিক মিল্লাত জেলা প্রতিনিধি এইচএন আলম, দি মর্নিং পোস্ট প্রতিনিধি বদিউল আলম বাহাদুর, সাংবাদিক বশিরুজ্জামান, মোঃ আরফাত, সায়মন সরওয়ার কায়েম, রাশেদ কামাল, আবু বক্কর সিদ্দিক, রবিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
