|
আজ সিরাজগঞ্জে আসছেন জামায়াতের আমির
মো. সোহান সেখ, সিরাজগঞ্জ
|
![]() আজ সিরাজগঞ্জে আসছেন জামায়াতের আমির শুক্রবার বিকেলে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ডা. শফিকুর রহমান বিকেল ৩টার মধ্যে মঞ্চে উঠে সিরাজগঞ্জবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেবেন। তিনি বলেন, জনসভাকে ঘিরে প্রায় দেড় লক্ষ মানুষের সমাগমের আশা করা হচ্ছে। মঞ্চ নির্মাণের কাজ ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং রাতের মধ্যেই সব প্রস্তুতি শেষ করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, জনসভায় আগত বিপুল সংখ্যক মানুষের কারণে যাতে যানজট বা ভোগান্তি সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসনের কাছে পর্যাপ্ত ট্রাফিক পুলিশের ব্যবস্থা রাখার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জামায়াতে ইসলামীর স্বেচ্ছাসেবক দল সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় সহযোগিতা করবে। এক প্রশ্নের জবাবে অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, কর্মসূচিকে ঘিরে এখন পর্যন্ত সিরাজগঞ্জের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমির অধ্যাপক আব্দুল লতিফ, শহর জামায়াতের নায়েবে আমির ড. খ ম আব্দুর রাজ্জাক এবং সিরাজগঞ্জ শহর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শামীম রেজাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
