ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
শ্রীপুরে জমি বিরোধে সংঘবদ্ধ হামলা: বাপ–ছেলেসহ তিনজন গুরুতর আহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 24 January, 2026, 11:54 AM

শ্রীপুরে জমি বিরোধে সংঘবদ্ধ হামলা: বাপ–ছেলেসহ তিনজন গুরুতর আহত

শ্রীপুরে জমি বিরোধে সংঘবদ্ধ হামলা: বাপ–ছেলেসহ তিনজন গুরুতর আহত

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এতে বাপ–ছেলেসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধনুয়া হানু মার্কেট এলাকার সামছুল হক মৃধার বসতবাড়িতে।

আহতরা হলেন— সামছুল হক মৃধা এবং তাঁর দুই ছেলে মো. আশরাফুল ইসলাম ও সাইফুল ইসলাম। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বাড়ির সামনে বাউন্ডারি নির্মাণ শুরু করলে অভিযুক্তরা চাঁদা দাবি করে এবং বিভিন্নভাবে হুমকি দেয়।

দাবি পূরণ না করায় গভীর রাতে সংঘবদ্ধভাবে বাউন্ডারিতে ভাঙচুর চালানো হয় এবং পরিবারের সদস্যদের ওপর হামলা করা হয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে একদল লোক মোটরসাইকেলে এসে বাড়িতে হামলা চালায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। এ ঘটনায় আহত আশরাফুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজন মালাকার জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার পুলিশ জানায়, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status