ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
গাজীপুরের কাশিমপুরে কলোনিতে ভয়াবহ আগুন, পুড়ে গেছে ২৬টি রুম
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 17 January, 2026, 12:11 PM

গাজীপুরের কাশিমপুরে কলোনিতে ভয়াবহ আগুন, পুড়ে গেছে ২৬টি রুম

গাজীপুরের কাশিমপুরে কলোনিতে ভয়াবহ আগুন, পুড়ে গেছে ২৬টি রুম

গাজীপুরের কাশিমপুরে অগ্নিকাণ্ডে একটি কলোনির অন্তত ২৬টি রুম পুড়ে গেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সারদাগঞ্জের জিএমএস পোশাক কারখানা সংলগ্ন এলাকায় বিপ্লব নামের একটি কলোনির একটি ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রাথমিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন।

পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিবিএল ফায়ার সার্ভিসের ইনচার্জ আতিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে কলোনির ২৬টি রুম সম্পূর্ণ পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status