ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
পূবাইলে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: Saturday, 17 January, 2026, 12:12 PM

পূবাইলে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পূবাইলে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজায় কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামির নাম নীরব হোসেন শান্ত ওরফে ফজলে রাব্বি (৩৫)। তিনি পূবাইল থানাধীন হায়দ্রাবাদ মাউরার টেক এলাকার বাসিন্দা এবং মো. বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার উপ-পরিদর্শক নাছিরের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল হায়দারাবাদ এলাকার আক্কাস মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ২০১৬ সালে দক্ষিণখান থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধর্ষণ মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত নীরব হোসেন শান্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আজই আদালতে পাঠানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status