|
গাজীপুরে পুকুর থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে পুকুর থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে স্থানীয়রা পুকুরে এসব বস্তু দেখতে পান। পরে পুলিশে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে জাহাঙ্গীর নামে এক যুবক কলেজের পূর্ব পাশের পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলেন। জাল তোলার সময় একটি শপিং ব্যাগ উঠে আসে। ব্যাগের ভেতরে ইট দিয়ে বাঁধা অবস্থায় কয়েকটি ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে তিনি স্থানীয়দের বিষয়টি জানান। খবর পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন। পরে শ্রীপুর থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুকুরপাড় ঘিরে ফেলে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। সকাল সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী ও র্যাব সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা জোরদার করেন। পুকুরের ইজারাদার জাহাঙ্গীর বলেন, ‘পুকুরে জাল টানার সময় শপিং ব্যাগটি উঠে আসে। ভেতরে ইট বাঁধা কয়েকটি বোমা সদৃশ বস্তু দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিই।’ ![]() গাজীপুরে পুকুর থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক এ বিষয়ে যুবদল নেতা বাপ্পি বলেন, ‘ঘটনাটি খুবই উদ্বেগজনক। দ্রুত তদন্ত করে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করা প্রয়োজন।’ মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার বলেন, ‘এভাবে জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরক সদৃশ বস্তু পাওয়া অত্যন্ত আতঙ্কের বিষয়। দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।’ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা নিরাপদ করে। বোম ডিসপোজাল ইউনিট ককটেল সদৃশ বস্তুগুলো পরীক্ষা করবে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
