ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
পাইকগাছায় রাস মন্দিরের প্রতিমা ভাংচুর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 13 January, 2026, 7:07 PM

পাইকগাছায় রাস মন্দিরের প্রতিমা ভাংচুর

পাইকগাছায় রাস মন্দিরের প্রতিমা ভাংচুর

খুলনার পাইকগাছার শিববাটী রাস মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় পূজারিরা সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গেলে বিষয়টি তাদের নজরে আসে বলে জানা গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাইকগাছা থানা পুলিশ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রতিমা ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পি ও জামায়াতের এমপি প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ।  

নাম প্রকাশ না করার শর্তে মন্দির সংশ্লিষ্ট একজন বলেন, ‘সোমবার সন্ধ্যায় কয়েকজন নারী পৌরসভার শিববাটী রাস মন্দিরে পূজা দিতে গিয়ে মন্দিরের অভ্যন্তরে রাসপূজার প্রতিমা ভাঙচুর করা অবস্থায় দেখতে পান। বিষয়টি তারা পুরুষ সদস্যদের জানালে বিষয়টি পুলিশ, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের জানানো হয়।

তিনি আরো জানান, ১৯৯৬ সাল থেকে বিভিন্ন মন্দিরের সমন্বয়ে রাসপূজা অনুষ্ঠিত হয়ে আসছিল। পূজার পর মন্দিরে প্রতিমা সংরক্ষণ করে প্রতিদিন সন্ধ্যায় পূজা দেওয়া হয়। তবে কখনো এমন ঘটনা ঘটেনি।

এ জানতে চাইলে মন্দির কমিটির নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মন্দির কর্তৃপক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status