ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
সোনারগাঁয়ে গণভোট ও নির্বাচনী আচরণ বিধিমালা নিয়ে অবহিতিকরণ সভা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 13 January, 2026, 7:11 PM

সোনারগাঁয়ে গণভোট ও নির্বাচনী আচরণ বিধিমালা নিয়ে অবহিতিকরণ সভা

সোনারগাঁয়ে গণভোট ও নির্বাচনী আচরণ বিধিমালা নিয়ে অবহিতিকরণ সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোটারদের উদ্ধুব্ধকরণ ও জনসচেতনতার বৃদ্ধির লক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

ভোটগ্রহণ কার্যক্রমে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে গণভোট, পোস্টাল ভোট ও নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসিফ আল জিনাত সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর রাজস্ব সার্কেল ফাইরুজ তাসনিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী, সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

তারা আরও বলেন, গণভোট একটি সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রকাশের সুযোগ পান। এ কারণে গণভোটের উদ্দেশ্য, পদ্ধতি ও গুরুত্ব সম্পর্কে সকল ভোটারের পরিষ্কার ধারণা থাকা জরুরি।

সভায় সোনারগাঁ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গনমাধ্যম কর্মী,  জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status