|
এনইআইআর ডেটাবেজ বিদেশে হোস্টিংয়ের দাবি ভিত্তিহীন: অগ্নি সিস্টেমস
নতুন সময় ডেস্ক
|
![]() এনইআইআর ডেটাবেজ বিদেশে হোস্টিংয়ের দাবি ভিত্তিহীন: অগ্নি সিস্টেমস মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অগ্নি সিস্টেমস লিমিটেড জানায়, কারিগরি যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে এনইআইআর-এর ওয়েব সার্ভারের অবস্থান ঢাকায়। একাধিক আন্তর্জাতিক আইপি জিওলোকেশন ডাটাবেজে পরীক্ষা করে একই তথ্য পাওয়া গেছে। আটটির বেশি স্বতন্ত্র জিও-লোকেশন ও আইপি যাচাইকরণ প্ল্যাটফর্মে সার্ভারের অবস্থান বাংলাদেশেই দেখানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, কেবল একটি তৃতীয় পক্ষের আইপি লোকেশন ডাটাবেজে ভুলবশত একটি বিদেশি ঠিকানা ভারতের দিল্লি প্রদর্শিত হয়েছে। এটি সংশ্লিষ্ট ডাটাবেজের নিজস্ব তথ্যগত ত্রুটি, যার সঙ্গে এনইআইআর বা অগ্নি সিস্টেমসের কোনো সম্পৃক্ততা নেই। অগ্নি সিস্টেমস জানায়, এনইআইআর সিস্টেমের সব তথ্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)-এর নিজস্ব ডেটা সেন্টারে সংরক্ষিত। এই ডেটা সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরে রাখা হয় এবং দেশের বাইরে সংরক্ষণ বা স্থানান্তরের কোনো সুযোগ নেই। বিবৃতিতে অগ্নি সিস্টেমস লিমিটেড আরও জানায়, তারা একটি দেশীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে কেবল ডেটা রাউটিং ও নেটওয়ার্ক নিরাপত্তা সংক্রান্ত সেবা প্রদান করে। যে আইপি অ্যাড্রেস নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, সেটি বাংলাদেশের আইএসপি হিসেবে অগ্নি সিস্টেমসের বরাদ্দকৃত আইপি এবং এটি কোনো বিদেশি আইএসপি অবকাঠামোর অংশ নয়। প্রতিষ্ঠানটি জানায়, বিভ্রান্তির বিষয়টি শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট আন্তর্জাতিক ডাটাবেজ সেবাদাতার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা দ্রুত তথ্য সংশোধনের আশ্বাস দিয়েছে। বিবৃতির শেষে অগ্নি সিস্টেমস লিমিটেড পুনরায় জোর দিয়ে জানায়, এনইআইআর সিস্টেম সম্পূর্ণভাবে একটি বাংলাদেশি অবকাঠামোর ওপর নির্মিত এবং এর ডেটাবেজ বাংলাদেশেই হোস্ট করা। বিদেশে ডেটা সংরক্ষণ বা স্থানান্তরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
