|
১৮ বছর পর খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ পরিদর্শনে প্রতিষ্ঠাতা ওয়াদুদ ভূঁইয়া
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() ১৮ বছর পর খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ পরিদর্শনে প্রতিষ্ঠাতা ওয়াদুদ ভূঁইয়া পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ও খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু। কলেজ ক্যাম্পাসে ওয়াদুদ ভূঁইয়াকে কাছে পেয়ে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। এ সময় কলেজ প্রতিষ্ঠা ও বাস্তবায়নের প্রেক্ষাপট, নারী শিক্ষা বিস্তারে এর ভূমিকা এবং বিভিন্ন স্মৃতিচারণ করেন তিনি। নারী শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে কলেজ সংলগ্ন এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। এ সময় কলেজ প্রতিষ্ঠাতা ওয়াদুদ ভূঁইয়াকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন কলেজের অধ্যক্ষ জনাব পুলক বরণ চাকমা সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। দীর্ঘদিন পর কলেজ প্রতিষ্ঠাতার এ পরিদর্শন শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট মহলের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
