ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
এনায়েতপুরে বাংলাদেশ জামায়েতে ইসলামীর কম্বল বিতরণ
মো. সিয়াম হোসেন, এনায়েতপুর
প্রকাশ: Tuesday, 13 January, 2026, 6:57 PM

এনায়েতপুরে বাংলাদেশ জামায়েতে ইসলামীর কম্বল বিতরণ

এনায়েতপুরে বাংলাদেশ জামায়েতে ইসলামীর কম্বল বিতরণ

সিরাজগঞ্জের এনায়েতপুরে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ  করেছে জামায়াতে ইসলামি। এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রাম ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে ব্রাহ্মণগ্রাম ক্যাডেট মাদ্রাসার হলরুমে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় শুরু হওয়া এই আয়োজনে এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ও এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন সবুজ। তিনি বলেন, শীতের এই দুর্দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত।

আয়োজকদের পক্ষ থেকে ব্রাহ্মণগ্রাম ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি রুবেল হোসেন জানান, যমুনা নদীর ভাঙনে এই এলাকার বহু মানুষ নিঃস্ব হয়ে পড়েছে। তীব্র শীতে তাদের কষ্ট লাঘব করতেই এ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আব্দুল হক, সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, ব্রাহ্মণগ্রাম ওয়ার্ডের সেক্রেটারি মো. শরিফুল ইসলাম, সহকারী সেক্রেটারি ডেন্টিস্ট হাবিবুর রহমান আলাল, প্রচার সম্পাদক মো. শামিম রেজাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status