|
হটাৎ মোদি সরকার কেন আলোচনায় বসতে চান শিক্ষার্থীদের সঙ্গে ?
নতুন সময় ডেস্ক
|
![]() হটাৎ মোদি সরকার কেন আলোচনায় বসতে চান শিক্ষার্থীদের সঙ্গে ? বৃহস্পতিবার (২৩ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, বুধবার (২২ জুলাই) বিকেল থেকে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের কাছে আলোচনার জন্য চারটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘সরকার যেকোনো সময় আলোচনার জন্য প্রস্তুত। এটি আমাদের সকল তরুণ বন্ধুর প্রতি একটি স্থায়ী আমন্ত্রণ। আন্দোলনকারীদের সুবিধামতো সময়েই আমরা সব বিষয়ে আলোচনা করতে চাই।’ জিতেন্দ্র সিং জানান, এই আলোচনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও অংশ নেবেন। বৈঠকটি নাড্ডার কার্যালয় অথবা বাসভবনে অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, ‘সরকার কোনো প্রতিপত্তির প্রশ্ন তুলছে না। আলোচনার মাধ্যমে ধীরে ধীরে একটি সমাধানে পৌঁছাতে চাই। শিক্ষার্থীদের কল্যাণে সরকারের ধারাবাহিক উদ্যোগেরই এটি একটি অংশ।’ আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি বিনীতভাবে আপনাদের সবাইকে আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ করছি।’ এদিকে, বিক্ষোভস্থল যন্তর মন্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, পুলিশ তাদের জানিয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা তার বাসভবনে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে চান। তবে তিনি বলেন, ‘আমরা কারও বাড়ি বা অফিসে যেতে অস্বীকার করেছি। গণদরবার এখানেই। মন্ত্রীদের জনগণের মাঝে আসা উচিত। তারা যদি কথা বলতে চান, তাহলে সেই আলোচনা যন্তর মন্তরেই হওয়া উচিত।’ সৌরভ দাস আরও বলেন, ‘নিরাপত্তাজনিত উদ্বেগ থাকলে বিক্ষোভস্থলের কাছাকাছি কোনো নিরপেক্ষ স্থানেও আলোচনায় বসতে তারা প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষিত মানুষ। আমরা সবসময়ই বলে এসেছি যে আমরা আলোচনার জন্য প্রস্তুত। আলোচনার মাধ্যমে যদি সমস্যার সমাধান হয়, সেটিই সবচেয়ে ভালো।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
গাজীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
কাউখালী থানার বিশেষ অভিযানে ১৫০ লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সহ ০২ জন গ্রেফতার
শ্রীপুরে ফুটবল খেলার পর পুকুরে গোসল, পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
১৮ জনের সমস্যা শুনে তাৎক্ষণিক ডিসির নির্দেশনা: অসহায়দের আর্থিক সহায়তা, ২১ পরিবার পেল ত্রাণ
