|
ডিজিটাল অর্থনীতিতে গতি আনতে চালু হলো ফ্রিল্যান্সার আইডি উদ্বোধন
নতুন সময় প্রতিবেদক
|
![]() ডিজিটাল অর্থনীতিতে গতি আনতে চালু হলো ফ্রিল্যান্সার আইডি উদ্বোধন এই উদ্যোগের মাধ্যমে দেশের ফ্রিল্যান্সাররা প্রথমবারের মতো সরকারি স্বীকৃত ফ্রিল্যান্সার আইডি কার্ড পাবেন। এর ফলে ব্যাংকিং সেবা গ্রহণ, ঋণ ও ক্রেডিট সুবিধা, আর্থিক প্রণোদনা, সরকারি-বেসরকারি প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ এবং পেশাগত স্বীকৃতি লাভ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব শীষ হায়দার চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো. আবু সাঈদ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব তানভীর ইব্রাহীম। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থা চালুর মাধ্যমে ফ্রিল্যান্সিং খাতের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের অবস্থান আরও শক্তিশালী হবে। দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক স্বীকৃতি বৃদ্ধিতে কাজ করে আসছে বাক্কো। জাতীয় এই প্ল্যাটফর্ম চালুর মধ্য দিয়ে সরকারের উদ্যোগের সঙ্গে বাক্কোর প্রচেষ্টার কার্যকর সমন্বয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, “freelancers.gov.bd-এর উদ্বোধন দেশের ফ্রিল্যান্সিং খাতকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। এটি হাজার হাজার তরুণকে বৈদেশিক আয়, প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান এবং পেশাগত স্বীকৃতি অর্জনের সুযোগ করে দেবে।” তিনি আইসিটি বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্ল্যাটফর্ম বাস্তবায়ন ও অ্যাপ ডেভেলপমেন্টে বাক্কোকে সম্পৃক্ত রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ ফ্রিল্যান্সিং খাতকে একটি নিরাপদ ও প্রাতিষ্ঠানিক কাঠামোয় নিয়ে যাবে এবং দেশের ডিজিটাল অর্থনীতি ও বৈদেশিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
