|
কুড়িগ্রামে ৪ কেজি ওজনের বিরল প্রজাতির ময়ূর উদ্ধার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে ৪ কেজি ওজনের বিরল প্রজাতির ময়ূর উদ্ধার গতকাল ১১ জানুয়ারি রোববার সকালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকার একটি বাড়ি থেকে ময়ূরটি উদ্ধার করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ময়ূরটি উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৪ কেজি ওজনের একটি বিরল প্রজাতির ময়ূর তারা প্রথমে একটি ভুট্টাক্ষেতের পাশে দেখতে পান। পরে কয়েকজন মিলে ময়ূরটিকে ধরার চেষ্টা করলে এক পর্যায়ে ময়ূরটি ভুট্টাক্ষেতে ব্যবহৃত জালে আটকা পড়ে আহত হয়। এরপর ওই এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন ময়ূরটিকে ধরে উধাও হয়। পরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ময়ূরটিকে সাদ্দাম হোসেনের বাড়ি থেকে উদ্ধার করে। উলিপুর উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক জানান, উদ্ধার করা ময়ূরটির বাম পায়ে ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে এর চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, “উদ্ধার করা ময়ূরটিকে উন্নত চিকিৎসা ও নিরাপদ সংরক্ষণের জন্য রংপুর বন বিভাগীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
