ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে খাদ্যগুদামে দুদকের অভিযান, লুটপাটের ফিরিস্তি শুনে সবাই হতবাক
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 12 January, 2026, 4:18 PM

কুড়িগ্রামে খাদ্যগুদামে দুদকের অভিযান, লুটপাটের ফিরিস্তি শুনে সবাই হতবাক

কুড়িগ্রামে খাদ্যগুদামে দুদকের অভিযান, লুটপাটের ফিরিস্তি শুনে সবাই হতবাক

কুড়িগ্রামে সরকারি খাদ্যগুদামে দূর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। অভিযান শেষে ধান- চাউলসহ অন্যান্য লুটপাটের ফিরিস্তি শুনে সবাই হতবাক হয়েছে। অবশেষে সরকারি খাদ্যগুদাম সাময়িক সিলগালা করা হয়েছে। 

গতকাল ১১ জানুয়ারি রবিবার দুর্নীতি দমন কমিশন(দুদক)- এর প্রধান কার্যালয়ের নির্দেশে দুদক কর্মকর্তার একটি তদন্ত টিম জেলা শহরের নতুন রেল স্টেশন এলাকার সরকারি খাদ্যগুদামের ৮ টি গোডাউনে সারাদিন ব্যাপী অভিযান পরিচালনা করে। অভিযানে ধান ও চাউলের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে তারা। 

মিডিয়ার সাক্ষাৎকারে তদন্ত কমিটির দুদক কর্মকর্তারা  জানায়, গোডাউনে ধান- চাউলের কোন রেজিস্টার মেইনটেইন করেনি গোডাউন কর্তৃপক্ষ। গোডাউনে যে পরিমাণ ধান- চাউল থাকার কথা তার থেকে ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাউল পাওয়া যায়নি। এছাড়া ব্যবসায়ীদের নিকট নিম্নমানের চাউল সংগ্রহ, নতুন বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ব্যবহার, এবং ধান চাউল অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাৎ এবং খাবার অনুপোযোগী চাউলও থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আর এধরণের অভিযোগের ভিত্তিতে  অভিযান পরিচালনা করা হয়।

জেলা দুনীর্তি দমন কমিশনের সহকারী পরিচালক মো: সাবদারুর ইসলাম জানায়, ধান ও চাউল ঘাটতি পাওয়ায় গোডাইন সিলগালা করা হয়েছে। ঘাটতি বিষয়ে জানতে চাইলে খাদ্যগুদামের কর্মকর্তা কোন সদুত্তোর দিতে পারেনি। এজন্য গোডাউন সাময়িক সিলগালা করা হয় এবং পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে তদন্ত কর্মকর্তারা জানান।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) কাজী হামিদুল হক কোন কথা বলতে রাজি হননি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status